শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারত-পাকিস্তান যুদ্ধ

মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৫, ৮:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান
মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান

পাকিস্তানশাসিত আজাদ কাশ্মিরের বিভিন্ন স্থাপনায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে পাকিস্তানের ভারতে পাকিস্তানে হামলা, বিমান ভূপাতিতসহ যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথে নিরাপত্তাজনিত শঙ্কা দেখা দিয়েছে। তাছাড়া পাকিস্তানের আকাশসীমায় সতর্কতা জারির প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে। 

এর জেরে বাংলাদেশগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে যেতে হয়েছে বলে জানা গেছে। ফ্লাইট দুটি হলো তুরস্কের ইস্তাম্বুল থেকে ছেড়ে আসা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (ঞক-৭১২) এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট (ঔ৯-৯৫৩৩)। উভয় ফ্লাইটেরই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, বুধবার (৭ মে) ভোরে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা আকাশে থাকার পর আবারও কুয়েতে ফিরে যায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে। তবে সেগুলো বিকল্প রুটে নিরাপদেই চলাচল করছে। এখন পর্যন্ত ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি এবং সামরিক অভিযানের কারণে পাকিস্তানের আকাশসীমায় সতর্কতা জারি করা হয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: