দুবাই এয়ার শো’তে ভেঙে পড়ল ভারতের যুদ্ধবিমান
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘এয়ার শো’-এ প্রদর্শনী চলার সময় ভারতের একটি তেজস যুদ্ধবিমান ভেঙে পড়েছে। এ ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধবিমানটি প্রদর্শনী উড়ান দিচ্ছিল। উড়ানের এক পর্যায়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি নিচে পড়ে যায়।
দুর্ঘটনার পর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে পাইলট নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ভোরের আকাশ/এসএইচ