শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৮ লক্ষাধিক হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরব পৌঁছেছেন ৮ লক্ষাধিক হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৮ লক্ষাধিক হজযাত্রী

পবিত্র হজে অংশ নিতে ইতোমধ্যে সৌদি আরবে ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি পৌঁছেছেন। শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ ২০ হাজার ৬৮৫ জন সৌদি এসে পৌঁছেছেন। এদের মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, সীমান্ত ক্রসিং দিয়ে এসেছেন ৩৫ হাজার ৪৭৮ জন। আর সাগরপথে এসেছেন দুই হাজার ৮২২ জন।

গত বছর হজ করেছিলেন ১৮ লাখ মুসল্লি। তাদেরমধ্যে বিদেশি ছাড়াও সৌদির নাগরিক ও দেশটিতে বসবাস করা মানুষ ছিলেন। তবে গত বছর অনেকে অনুমতি না নিয়ে হজ করতে গিয়ে তীব্র দাবদাহের কবলে পড়েন। এতে প্রায় এক হাজার ৩০০ হাজীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল।

হজের জন্য মুসল্লিরা যেন দ্রুত আসতে ও যেতে পারেন সেজন্য ২০১৮ সাল থেকে ‘মক্কা রুট’ নামে একটি পোগ্রাম চালাচ্ছে সৌদি। এই পোগ্রামের আওতায় রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক এবং আইভরি কোস্ট।

এর মাধ্যমে এসব দেশের মানুষ তাদের নিজ দেশে থাকা অবস্থায় হজের যাওয়ার যাবতীয় কার্যক্রম সেরে নিতে পারছেন। যারমধ্যে রয়েছে— বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ই-হজ ভিসা, পাসপোর্ট প্রসেসিং, লাগেজ ট্যাগিংসহ আরও অন্যান্য সেবা দেওয়া হয়।

সৌদিতে যাওয়ার পর হজযাত্রীদের সরাসরি বাসে করে মক্কা ও মদিনায় তাদের নির্দিষ্ট থাকার স্থানে নিয়ে যাওয়া হয়। অপরদিকে তাদের লাগেজ সেখানে পাঠিয়ে দেয়া হয়। এতে করে লাগেজ টানার জন্য আলাদা ভোগান্তি পোহাতে হয় না।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: