শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাপানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জাপানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন
জাপানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

জাপানে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়।

রোববার (১ জুন) জাপান বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করেন তারা।

এসময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, মাদার অফ ডেমোক্রেসি খ্যাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স'র সাবেক সভাপতি ও জাপান বিএনপি নেতা মো. খবিরউদ্দিন।  সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন ডিও।  প্রধান বক্তা ছিলেন অ্যাড. গাজীউল হক।

জাপান বিএনপি নেতা আক্তারুজ্জামান কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বিএনপির প্রবীণ নেতা মো. জাকির হোসেন ও হাজী মো. আবতাউদ্দিন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কবির ফারুক, জহিরুল ইসলাম, মো. মহিউদ্দিন, মতিউর রহমান, আবুল কাসেম, খসরু মোল্লা, সজিব সহ দলের নেতৃবৃন্দ ও জাপান কমিউনিটির ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি জানান।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: