শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরান-ইসরায়েল সংঘাত

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়াল দিল মার্কিন যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়াল দিল মার্কিন যুদ্ধবিমান
যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়াল দিল মার্কিন যুদ্ধবিমান

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের গুঞ্জনের মধ্যেই পূর্ব ইংল্যান্ডের লেকেনহিথ ঘাঁটি থেকে উড়াল দিয়েছে মার্কিন যুদ্ধবিমান।

এক আলোকচিত্রীর তোলা ছবিতে দেখা গেছে, রয়্যাল এয়ার ফোর্স লেকেনহিথ ঘাঁটি থেকে অন্তত একটি এফ-৩৫ যুদ্ধবিমান আকাশে উঠেছে।

এর সঙ্গে ছিল একটি জ্বালানি ট্যাংকার বিমান, যা আকাশেই জ্বালানি সরবরাহ করতে সক্ষম।  যুক্তরাষ্ট্রের এমন তৎপরতায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্ত হওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প।

এর আগে সিবিএস জানায়, ইরানের যে কটি পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার কথা ভাবা হচ্ছে, তার মধ্যে অন্যতম হলো ‘ফোর্দো’ পারমাণবিক স্থাপনা। এটি একটি পাহাড়ের নিচে অবস্থিত এবং ইরানের অন্যতম সুরক্ষিত স্থাপনা হিসেবে পরিচিত।

বিষয়টি নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা হয়। তবে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে এই পরিকল্পনা নিয়ে মতবিরোধ রয়েছে এবং এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

হোয়াইট হাউস জানায়, ডোনাল্ড ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি চলে এক ঘণ্টা ২০ মিনিট। বৈঠক শেষে ট্রাম্প কোনো মন্তব্য করেননি এবং প্রেসিডেন্টের দপ্তর থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ভোরের আকাশ/আজাসা

ইরান-ইসরাইলযুদ্ধযুক্তরাষ্ট্র

শেয়ার করুন: