শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ মে ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক আটক
ভারতে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক আটক

চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। পরে রাজ্যের রাজধানী আইজল থেকে বের করে দেওয়া হয়েছে তাদের। রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার রাজ্যের লেংপুই বিমানবন্দর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে রাজ্যের রাজধানী আইজল থেকে বহিষ্কার করা হয়েছে বলে মিজোরামের শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে।

এনডিটিভি বলছে, মিজোরামের রাজধানী আইজল থেকে ওই চারজন লংত্লাই জেলার সীমান্তবর্তী এলাকায় বম সম্প্রদায়ের শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা করছিলেন, এমন তথ্যও সামনে এসেছে।

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট গঠনের শুরুর দিকে কমপক্ষে দুই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের বিরুদ্ধে এখনও সীমান্ত এলাকায় ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।

ভারতের গণমাধ্যমগুলো বলছে, এমন সংবেদনশীল তথ্য পাওয়ার পরই নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে দুইজনকে আটক করে। পরে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, কেএনএ/এফ বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তারা ‘কেএনএ/এ’ নাম ব্যবহার শুরু করে এবং বর্তমানে ‘কেএনএ/এফ' নামটি ব্যবহার করছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: