শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ১৬
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ১৬

পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, দেশটির উত্তর ওয়াজিরিস্তানের গুলাম খান কাল্লায় আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাতমাধ্যমটি বলছে, সোমবার পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া (কে-পি) প্রদেশে পুলিশ, কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর অন্তত ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, মিয়াঁওয়ালি জেলার মাকরওয়াল এলাকায় পুলিশ-সিটিডির যৌথ অভিযানে কমপক্ষে ১০ জন সন্ত্রাসী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী জানিয়েছে, খাইবার-পাখতুনখাওয়ার ওয়াজিরিস্তান অঞ্চলে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে চালানো অভিযানে আরও ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের রাজমাক এলাকায় গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে চালানো অভিযানে পাঁচ জঙ্গিকে হত্যা করা হয়। অন্যদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযানে নিহত হয়েছেন জঙ্গি নেতা জাবি উল্লাহ ওরফে জাকরান। তিনি বহু সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর “মোস্ট ওয়ান্টেড” তালিকায় ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: