শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের সংঘাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ মে ২০২৫, ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের সংঘাত
ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের সংঘাত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা ভারত ও পাকিস্তানের মধ্যে। এরই মধ্যে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের মুখোমুখি সংঘাতে জড়াল ভারত ও পাকিস্তান।

বৃহস্পতিবার রাতে টানা অষ্টম দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান বিনা উসকানিতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। এর জবাবে ভারতের সেনারা পাল্টা গুলি ছোড়ে। শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা অষ্টম রাতেও বিনা উসকানিতে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। 

মূলত, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুরে অবস্থিত ভারতীয় চেক পোস্টগুলো লক্ষ করে এ হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীও গুলির মাধ্যমে পাল্টা জবাব দিয়েছে। অবশ্য এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি এখন পর্যন্ত।

ভারতের সঙ্গে পাকিস্তানের মোট সীমান্ত দৈর্ঘ্য তিন হাজার ৩২৩ কিলোমিটার, যা তিনটি ভাগে বিভক্ত। আন্তর্জাতিক সীমান্ত দুই হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ। নিয়ন্ত্রণ রেখার দৈর্ঘ্য ৭৪০ কিলোমিটার। আর প্রকৃত ভূমি অবস্থান রেখা বা অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইনের দৈর্ঘ্য ১১০ কিলোমিটার।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: