শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেক্সিকোতে লাইভপ্রচারণার সময় মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মেক্সিকোতে লাইভপ্রচারণার সময় মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা
মেক্সিকোতে লাইভপ্রচারণার সময় মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা

মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে এক উৎসবমুখর নির্বাচনি প্রচারণা মাত্র কয়েক মিনিটের মধ্যে সন্ত্রাসীরা এক মেয়র প্রার্থীসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় রোববার (১২ মে) রাতে টেক্সিস্টেপেক শহরে মেয়র প্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেজসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণার লাইভ ভিডিও চলছিল। ভিডিওতে দেখা যায়, মেয়র প্রার্থী লারা তার সমর্থকদের নিয়ে রাস্তায় পদযাত্রা করছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। এরপর হঠাৎ ক্যামেরার বাইরে থেকে গুলির আওয়াজ আসে, ভিডিওতে প্রায় ২০টি গুলির শব্দ শোনা যায়। প্রচারণার সময় নিজের ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে ছিলেন ঐ ইয়েসেনিয়া। ফলে হত্যার দৃশ্য সরাসরি সম্প্রচার হয় ফেইসবুক লাইভে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম সোমবার (১২ মে) এক প্রেস ব্রিফিংয়ে এই হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই হামলার পেছনের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য আমাদের জানা নেই। আমরা ভেরাক্রুজ রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছি এবং প্রয়োজনে ফেডারেল সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত আছি।’

এ ঘটনার পর মানবাধিকার সংগঠনগুলো মেক্সিকোতে নির্বাচনি সহিংসতা বাড়ার বিষয়ে  উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদকরা মেক্সিকো সরকারকে রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: