নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
নেপালে দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়ায় সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে জেনারেশন জেড- সদস্যদের বিক্ষোভের পর স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) জেন-জি তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগ পত্রে রমেশ লেখক লিখেছেন, আজকের বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। এর জন্য আমাকে নৈতিক দায়িত্ব নিতে হবে এবং নৈতিক কারণে আমি এই পদে আর থাকছি না।
দ্য হিমালিয়ান জনিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২৫০ জনেরও বেশি বিক্ষোভকারী, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর চাপ বাড়তে থাকায় তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে।
নেপালে ফেসবুক, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার। এর প্রতিবাদে সোমবার সকালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া শন্তিপূর্ণ বিক্ষোভ ভয়বহ সহিংসতায় রুপ নিয়েছে। হাজার হাজার বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছে। বিক্ষোভ দমনে কাঠমাণ্ডুসহ বিভিন্ন স্থানে কারফিউ এবং বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন।
ভোরের আকাশ/এসএইচ