শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
‘আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত’
‘আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত’

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার আশঙ্কা প্রকাশ করেছেন, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। বুধবার (৩০ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। তবে তারার সরাসরি কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করেননি। অন্যদিকে, ভারতীয় গণমাধ্যমগুলোও এ বিষয়ে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেয়নি।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দেশটির সশস্ত্র বাহিনীকে কাশ্মীরের পেহেলগামে সংঘটিত একটি হামলার জবাবে সম্পূর্ণ পরিচালনাগত স্বাধীনতা দিয়েছেন। যার মাধ্যমে বাহিনী যেকোনো স্থানে হামলা সংঘটিত করতে পারবে।

তথ্যমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ বলেন, পাকিস্তান এমন গোয়েন্দা তথ্য পেয়েছে যা বলছে, ভারত পেহেলগামের ঘটনার ভিত্তিহীন ও সাজানো অভিযোগকে অজুহাত বানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে চায়।

এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী মোদি নয়াদিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সরকারি সূত্র জানিয়েছে, বৈঠকে মোদি সেনাবাহিনীকে পর্যাপ্ত স্বাধীনতা দিয়েছেন যাতে তারা উপযুক্ত সময় ও লক্ষ্য নির্ধারণ করে জবাব দিতে পারে।

এদিকে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে টানা কয়েকদিন ধরে গুলিবিনিময় চলছে। তীব্র উত্তেজনার মধ্যে সীমান্ত এলাকার সাধারণ মানুষ বাঙ্কার মেরামত ও প্রস্তুত করতে শুরু করেছে। অনেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে, যুক্তরাজ্যের আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, এই উত্তেজনা তাদের দেশে বসবাসরত ভারতীয় ও পাকিস্তানি অভিবাসীদের মধ্যেও প্রভাব ফেলতে পারে। ব্রিটিশ সরকার উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: