শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৫. ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৪:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আফগানিস্তানে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) হিন্দুকুশ অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। খবর রয়টার্স।

জিএফজেড জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮৬ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর মাত্রা ৫ দশমিক ২ নির্ধারণ করা হলেও যাচাই-বাছাই শেষে তা পরিবর্তন হতে পারে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জিএফজেডসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। তারা বলছে, উৎপত্তিস্থল ও ভূগর্ভস্থ স্থানচ্যুতিসহ সব দিক বিশ্লেষণ করা হচ্ছে।

এর আগে, গত ১০ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাব আশপাশের একাধিক প্রদেশেও ছড়িয়ে পড়ে। জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০–১১ কিলোমিটার গভীরে।

ভোরের আকাশ/জাআ

ভূমিকম্পআফগানিস্তান

শেয়ার করুন: