শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ হয়ে গেল ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অবস্থিত কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) জানিয়েছে, ১ হাজার মেগাওয়াট ক্ষমতার ইউনিট-১ গত ৩ আগস্ট থেকে বন্ধ রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনার দায়িত্বে থাকা তামিলনাড়ু ডিস্ট্রিবিউশন অ্যান্ড জেনারেশন কোম্পানির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং এটি প্রায় ৬৫ দিন স্থগিত থাকবে।

এদিকে, কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড লিমিটেড (কেসইবিএল) সতর্ক করে জানিয়েছে, ইউনিটটি বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে স্বল্পমেয়াদে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যগুলোকে।

প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ বিনিময় প্ল্যাটফর্মে সরবরাহ কমে যাওয়ায় পিক-আওয়ারে কেসইবিএলকে ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ কিনতে হচ্ছে, যেখানে প্রতি ইউনিটের দাম সর্বোচ্চ ৯.১৮ রুপি (প্রায় ১০ সেন্ট)।

চলতি মাসে কেরালায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে কেসইবিএল। তবে তামিলনাড়ুর এক কর্মকর্তা জানিয়েছেন, কুদানকুলামের ইউনিট-২ স্বাভাবিকভাবে চালু রয়েছে।

ভোরের আকাশ/জাআ

ভারতপারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শেয়ার করুন: