শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন পাওয়েল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন রোভম্যান পাওয়েল।  অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পাওয়েল এই ইনজুরিতে পড়েন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও পাওয়েলের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি।

৩২ বছর বয়সী পাওয়েল গত ২৬ জুলাই সেন্ট কিটসে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় একটি ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হন।  এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে আর খেলতে পারেননি।

এরপর ৩১ জুলাই থেকে ফ্লোরিয়ার লডারহিলে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতেও তিনি দলে ছিলেন না।  ঐ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে হারে।

গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে ক্যারিবিয়রা।  এই ম্যাচেও পাওয়েল খেলতে পারেনি।  আগামীকাল লডারহিলে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপর দুই দল ৮ আগস্ট থেকে ত্রিনিদাদ ও টোবাগোতে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে টারুবাতে উড়ে যাবে।  ওয়ানডে স্কোয়াডে পাওয়েলের থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।  ২০২৩ সালে সর্বশেষ তিনি ওয়ানডে দলে খেলেছেন।

ভোরের আকাশ/জাআ

টি-টোয়েন্টিপাওয়েল

শেয়ার করুন: