শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৮
অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৮

মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে বন্দুক হামলায় কমপক্ষে আটজন নিহত। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওআরএফ জানিয়েছে, গুলির ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি নিহতদের মধ্যে আছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

গ্রাজ পুলিশের মুখপাত্র সাবরি ইয়রগুন বলেন, মঙ্গলবার সকাল ১০টায় একটি ফোন পাওয়ার পর হাই স্কুলে বিশেষ বাহিনী পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত জানার জন্য কাজ করছে।

পুলিশ জানিয়েছে, ড্রেইয়ার্সচুয়েটজেনগাসে স্ট্রিট নামে একটি রাস্তায় অভিযান চলছে, যেখানে স্কুলটি অবস্থিত। তবে নিরাপত্তার স্বার্থে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ স্টাইরিয়ার রাজধানী গ্রাজ। শহরটির জনসংখ্যা প্রায় ৩ লাখ।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: