শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে একদিনে ২৪ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পশ্চিমবঙ্গে একদিনে ২৪ বাংলাদেশি গ্রেফতার
পশ্চিমবঙ্গে একদিনে ২৪ বাংলাদেশি গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে নারী, শিশুসহ অন্তত ২৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলার সুন্দরবন উপকূলীয় সীমান্ত লাগোয়া একটি গ্রাম থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।মঙ্গলবার (১৫ এপ্রিল) ভারতের সরকারি কর্মকর্তারা বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের এই তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় কর্মকর্তারা বলেছেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের মধ্যে ১১ জন নারী, ৯ জন পুরুষ ও চারজন শিশু। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন এলাকার চিলমারি বনাঞ্চলের একটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেছেন, চিলমারি বনের একটি গ্রামে লুকিয়ে থাকা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে গ্রামটিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেছে।

ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পেছনে ওই বাংলাদেশিদের কোনও উদ্দেশ্য আছে কি না, তা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের কেউ কেউ জীবিকার সন্ধানে ভারতে গেছেন বলে জানিয়েছেন। দেশটির তদন্তকারী কর্মকর্তারা এই ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের জড়িত থাকার আশঙ্কা নাকচ করেননি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: