শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরাইলি বর্বরতার ২৪ ঘণ্টায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ মে ২০২৫, ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরাইলি বর্বরতার ২৪ ঘণ্টায়  নিহত আরও ৮১ ফিলিস্তিনি
ইসরাইলি বর্বরতার ২৪ ঘণ্টায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় গাজা উপত্যকায় সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ৮১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৭৭ জন।

মঙ্গলবার (২৭ মে) অঞ্চলটির চিকিৎসাসূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেছেন, গাজার “সবাই কষ্ট পাচ্ছে” কারণ হাসপাতালগুলোতে অসুস্থদের চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে এবং আক্রমণ তীব্র করছে ইসরায়েল। পাশাপাশি সাহায্যও বন্ধ করে দিচ্ছে তারা।

এদিকে ২০ বছর বয়সী আহমেদ জালাইতা নামে এক ফিলিস্তিনি মঙ্গলবার সকালে অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের আল-আরব পাড়ায় অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়ে মারা গেছেন।

ফিলিস্তিনের দুইপ্রান্তেই এমন অভিযানে দুর্বিষহ হয়ে পড়েছে সাধারণ ফিলিস্তিনিদের জীবন। এমন পরিস্থিতিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছে। তবে হামাসকে পুরোপুরি দুর্বল না করা পর্যন্ত তারা থামবেন না বলে জানিয়েছেন নেতানিয়াহু।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গত দেড় বছরে উপত্যকায় প্রায় ৫৪ হাজার নিহতের পাশাপাশি আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৬৬ জন ফিলিস্তিনি। 

এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: