শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন ৩ মে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন ৩ মে
সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন ৩ মে

আগামী ৩ মে সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনে প্রার্থী মনোনয়নের দিন ধার্য করা হয়েছে ২৩ এপ্রিল। এবারের নির্বাচনে মাত্র ৯ দিন প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

২০২০ সালের শেষ নির্বাচনে বিরোধী ওয়ার্কার্স পার্টি ১০টি আসনে জয় পেয়েছিল। ১৯৬৫ সালে স্বাধীনতা লাভের পর বিরোধীদের এটি ছিল সবচেয়ে বড় সাফল্য।

এইবার মোট ৯৭টি আসনে ভোট হবে।২০২০ সালে ৯৩টি আসনের মধ্যে পিএপি ৮৩টি আসনে জয় পেয়েছিল। তবে দলটি এ বছর আরও শক্তিশালী জয়ের আশায় রয়েছে। কারণ গতবারের ফলাফল অনেকেই পিএপির জন্য ধাক্কা হিসেবে দেখেছিলেন।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্চে ইউগভ-এর এক জরিপে অংশ নেওয়া ১,৮৪৫ জন সিঙ্গাপুরবাসীর মধ্যে ৪৪ শতাংশ জানিয়েছেন তারা ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন কাকে ভোট দেবেন। এর মধ্যে ৬৩ শতাংশ শাসক দলকে ভোট দেবেন বলে জানিয়েছেন এবং ১৫ শতাংশ ভোট দেবেন প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টিকে।

এই নির্বাচন প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর জন্য প্রথম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। তিনি গত বছর দায়িত্ব গ্রহণ করেন, সিঙ্গাপুরের দীর্ঘদিনের নেতা লি সিয়েন লুং-এর স্থলাভিষিক্ত হয়ে। লি সিয়েন টানা ২০ বছর দেশ পরিচালনা করেন।

মাত্র নয়দিনের নির্বাচনি প্রচারণায় খরচের ঊর্ধ্বগতি, আবাসন চাহিদা, কর্মসংস্থান এবং বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চাহিদা-এই সব বিষয়ই আলোচনার কেন্দ্রে থাকবে বলে ধারণা করা হচ্ছে। ১৯৬৫ সালে স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত মাত্র চারজন প্রধানমন্ত্রী পেয়েছে সিঙ্গাপুরে। তারা সকলেই পিএপি’র প্রার্থী ছিলেন।প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লি সিয়েন লুং-এর বাবা লি কুয়ান ইউ। তিনি আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এবং ২৫ বছর দেশ পরিচালনা করেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: