শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দামেস্কের গির্জায় আইএসের আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দামেস্কের গির্জায় আইএসের আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০
দামেস্কের গির্জায় আইএসের আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন। রোববার (২২ জুন) দামেস্কের দুওয়েইলা অঞ্চলের মার এলিয়াস অঞ্চলে এই হামলা হয়।

সরকারি সূত্র জানায়, আইএস দমনে নতুন সরকার কর্তৃক দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে। এক সময় বিদ্রোহী এইচটিএস নিজেও আইএসের বিরুদ্ধে লড়েছে। তারা আইএসকে চরমপন্থী ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর জন্য অস্থিরতা সৃষ্টিকারী বলেই বিবেচনা করত।

আইএস তাদের প্রচারণামাধ্যমে সম্প্রতি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরবের রিয়াদে বৈঠকের ছবি প্রকাশ করে একে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘জিহাদি আদর্শ থেকে বিচ্যুতি’ হিসেবে প্রচার করে।

নতুন সরকার জানিয়েছে, তারা দেশের সব ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দামেস্কের খ্রিস্টান পাড়ায় সাধারণত প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা বাহিনী গাড়ি তল্লাশি করে।

তথ্যমন্ত্রী হামজা আল-মুস্তফা বলেন, এই কাপুরুষোচিত হামলা আমাদের নাগরিকত্বের মূল মূল্যবোধের পরিপন্থী। জাতীয় ঐক্য ও সামাজিক শান্তির স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দামেস্ক সিটি কাউন্সিল জানিয়েছে, বোমা হামলার পেছনে কারা জড়িত ও কীভাবে নিরাপত্তা ভেদ করে তারা গির্জায় ঢুকতে পারল—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

যদিও সরকার নামমাত্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে, বাস্তবে অনেক এলাকায় এখনো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি আছে। নতুন প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব মিলিশিয়াদের একটি জাতীয় সেনাবাহিনীর অধীনে আনার কাজ শুরু করেছে। যারা এতে যোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছে, তাদের নিরস্ত্র করা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

সিরিয়াবোমা হামলাআইএস

শেয়ার করুন: