শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র নতুন করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কারণে এমন পদক্ষেপ নিলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনের এই পদক্ষেপে স্বাগত জানিয়েছেন।

ওয়াশিংটনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। ওই সিদ্ধান্তের পর বিশ্বের কয়েকটি দেশ পরোয়ানাটি কার্যকর করার অঙ্গীকার জানালেও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র শুরু থেকেই আদালতের পদক্ষেপের বিরোধিতা করে আসছে।

বুধবার (২০ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অনুমোদনে আইসিসির আরও দুই বিচারক এবং দুই আইনজীবীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ বিষয়ে রুবিও এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত একটি জাতীয় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি যুক্তরাষ্ট্র এবং আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইনের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে মার্কিন নিষেধাজ্ঞার এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি। 

তাদের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাড়তি নিষেধাজ্ঞা একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের ওপর সরাসরি আঘাত। এটি বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের শিকারদের প্রতি অবমাননা। আইসিসি কোনো হুমকি, চাপ বা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে তার কাজ চালিয়ে যাবে।

ভোরের আকাশ/এসএইচ

নিষেধাজ্ঞাআন্তর্জাতিক অপরাধ আদালত

শেয়ার করুন: