শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বিমান ও অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরপিত শুল্ক নিয়ে ওয়াশিংটন-নয়াদিল্লির উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত।  বিষয়টি সম্পর্কে অবগত তিন ভারতীয় কর্মকর্তার বরাতে শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, শুল্ক আরোপের পর নয়াদিল্লির অসন্তোষের প্রথম স্পষ্ট লক্ষণ এটি।  কয়েক দশকের মধ্যে দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

দু'টি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে 'ক্রয়ের ঘোষণার জন্য' ওয়াশিংটনে পাঠানোর পরিকল্পনা করেছিল ভারত।  কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে।

৬ আগস্ট ট্রাম্প রাশিয়ান তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেন।  তিনি বলেছিলেন, দেশটি রাশিয়ার ইউক্রেন আক্রমণে অর্থায়ন করছে।  এর ফলে ভারতীয় রপ্তানির ওপর মোট শুল্ক ৫০ শতাংশে উন্নীত হয়- এটি যে কোনো মার্কিন বাণিজ্যিক অংশীদারের মধ্যে সর্বোচ্চ।

এদিকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পেন্টাগন রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।  সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তোলা ভারত বলেছে, তাদের অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।  কেননা ওয়াশিংটন ও তার ইউরোপীয় মিত্ররাও তাদের স্বার্থে মস্কোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

দু'টি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, রাজনাথ সিং ওয়াশিংটন সফরে গিয়ে ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি 'বোয়িং পি৮আই রিকনেসান্স' বিমান এবং সাপোর্ট সিস্টেম কেনার ঘোষণার পরিকল্পনা করেছিলেন।

ভোরের আকাশ/জাআ

স্থগিতভারতযুক্তরাষ্ট্র

শেয়ার করুন: