শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় দৈনিক কালবেলার কান্ট্রি এডিটরের দায়িত্ব পেলেন মোহাম্মাদ আবদুল মতিন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ অক্টোবর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দৈনিক কালবেলার অস্ট্রেলিয়া কান্ট্রি এডিটর হিসেবে দায়িত্ব পেয়েছেন তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা, শিক্ষা ও কমিউনিটি সেবায় যুক্ত মোহাম্মাদ আবদুল মতিন। তিনি অস্ট্রেলিয়ার নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠান রিলায়েবল কলেজ অব নার্সিংয়ের (আরসিএন) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের মাধ্যমে সাংবাদিকতা শুরু করা মোহাম্মাদ আবদুল মতিন দীর্ঘ পেশাজীবনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকতা জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বঙ্গভবনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং রাজনৈতিক অঙ্গনের সংবাদ সংগ্রহ করেছেন।

অস্ট্রেলিয়াতেও সাংবাদিকতা ও গণমাধ্যমের সঙ্গে তার সম্পৃক্ততা অব্যাহত রয়েছে। তিনি অস্ট্রেলিয়াভিত্তিক বাংলা অনলাইন সংবাদমাধ্যম বিদেশ-বাংলার সম্পাদক এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এবিজেএ) সভাপতি। পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ার মিডিয়া, এন্টারটেইনমেন্ট অ্যান্ড আর্টস অ্যালায়েন্স (এমইএএ) এবং লোকাল অ্যান্ড ইন্ডিপেনডেন্ট নিউজ অ্যাসোসিয়েশনের (এলআইএনএ) সদস্য। এর আগে তিনি সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা ও পেশাগত সেবাতেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি নিউ সাউথ ওয়েলসের জাস্টিস অব দ্য পিস (জেপি) হিসেবে কমিউনিটি সেবা এবং কোয়ালিফায়েড এডুকেশন এজেন্ট কাউন্সেলর (কিউইএসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থী, শিক্ষা ও প্রশিক্ষণ এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়েও তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন।

সাংবাদিকতা ও শিক্ষাক্ষেত্রের পাশাপাশি অস্ট্রেলিয়ার বেসরকারি খাতেও তার পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তিনি অ্যামাজন অস্ট্রেলিয়ার বিডব্লিউ-৬ কার্যক্রমে নন-ইনভেন্টরি প্রকিউরমেন্ট অপারেশনের সঙ্গে যুক্ত। এর আগে রোবোটিকস ফ্লোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত দক্ষতা উন্নয়নের জন্য অ্যামাজন রোবোটিক ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সাল প্রসিডিউরস আপস্কিল সার্টিফিকেট অর্জন করেন।

তার পেশাগত অভিজ্ঞতার পরিধি সাংবাদিকতা, শিক্ষা, প্রশাসন, প্রযুক্তি ও কমিউনিটি কার্যক্রম পর্যন্ত বিস্তৃত।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন মোহাম্মাদ আবদুল মতিন। সাংবাদিক সংগঠনের নেতৃত্বের পাশাপাশি শিক্ষা, জনসচেতনতা ও কমিউনিটি উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগে তিনি সম্পৃক্ত।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: