শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুতিনকে দেয়া মেলানিয়ার চিঠিতে কী লেখা আছে?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগত একটি চিঠি লিখেছেন। চিঠিটি পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন ট্রাম্প নিজেই।  চিঠিতে ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন ট্রাম্পপত্নী।

শনিবার (১৬ আগস্ট) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।  

ওই কর্মকর্তারা বলেছেন, আলাস্কায় বৈঠকের সময় ট্রাম্প নিজ হাতে মেলানিয়ার চিঠিটি পুতিনকে পৌঁছে দেন। স্লোভেনিয়ায় জন্ম নেওয়া মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাস্কা সফরে যাননি।

মেলানিয়ার চিঠিতে কী লেখা আছে, তা নিয়ে ওই দুই কর্মকর্তা বিস্তারিত জানাননি। শুধু বলেছেন, এতে ইউক্রেন যুদ্ধে শিশুদের অপহরণ করার বিষয়টির উল্লেখ আছে। এর আগে এ চিঠির কথা প্রকাশ্যে আসেনি। রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহৃত হওয়ার বিষয়টি ইউক্রেনের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি ইস্যু।

ইউক্রেন অভিযোগ করেছে, রুশ বাহিনী হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে অপহরণ করেছে এবং তাদের পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই রাশিয়া বা দখল করা এলাকায় নিয়ে গেছে। কিয়েভের মতে, এটা এমন এক যুদ্ধাপরাধ, যা জাতিসংঘ সনদে উল্লেখিত জাতি হত্যা বা জেনোসাইডের সংজ্ঞার মধ্যে পড়ে।

রাশিয়ার দাবি, তারা শুধু যুদ্ধক্ষেত্র থেকে অসহায় শিশুদের রক্ষা করছে।

তবে, জাতিসংঘ বলছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া পুরোদমে হামলা শুরু করার পর লাখ লাখ শিশু দুর্ভোগের মধ্যে পড়েছে। তাদের অধিকারের লঙ্ঘন হয়েছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৮ মিনিটে আলাস্কার অ্যানকোরেজে মার্কিন সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিনের বহুল প্রতিক্ষীত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে বৈঠক করেন এই দুই রাষ্ট্রনেতা।

ভোরের আকাশ/এসএইচ

মেলানিয়া ট্রাম্পডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিন

শেয়ার করুন: