শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে ২৮ বাংলাদেশির দুই বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৮ বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-২ এই রায় ঘোষণা করেন। সাজার পাশাপাশি এই ২৮ বাংলাদেশির সবাইকে ১০ হাজার রুপি করে আর্থিক জরিমানাও করা হয়। কারাভোগ শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেয় আদালত।

তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, অবৈধ বাংলাদেশিদের খোঁজে গত ১২ জানুয়ারি আরুলপুরম এলাকার একটি বেসরকারি টেক্সটাইল সংস্থার হোস্টেলে অভিযান চালায় পাল্লাদাম পুলিশ। সেখান থেকে ২৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তারা কেউই ভারতে প্রবেশের বৈধ নথি দেখাতে পারেনি।

পরবর্তীতে সবাই স্বীকার করেন অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছেন। তদন্তে পুলিশ জানতে পারে, বিভিন্ন সময়ে এসব বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে বৈধ কাগজপত্র ও অনুমতি ছাড়াই ৬ মাস থেকে ১০ বছর ধরে দেশটিতে বসবাস করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে থানায় নেয় পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে ১৪-ফরেনারস আইনের ৩(২)(সি) ধারায় মামলা দায়ের করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

বাংলাদেশিভারতকারাদণ্ড

শেয়ার করুন: