শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি ঘোষণার পর কাশ্মীরে পাকিস্তানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৫, ৭:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুদ্ধবিরতি ঘোষণার পর কাশ্মীরে পাকিস্তানের হামলা
যুদ্ধবিরতি ঘোষণার পর কাশ্মীরে পাকিস্তানের হামলা

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণ ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর এক্সে দেওয়া পোস্ট ও ভিডিওর বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে। এর ফলে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শনিবার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, ‘এটা আবার কী হলো? শ্রীনগরের চারপাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যুদ্ধবিরতির কী হলো?’ এর কিছুক্ষণের মধ্যেই শহরের বিভিন্ন এলাকা থেকে নাগরিকরা ড্রোন শনাক্তকারী ট্রেসার ফায়ারের ভিডিও পোস্ট করেন।

এমনকি মুখ্যমন্ত্রী নিজেই একটি আপডেট ভিডিও দিয়ে লেখেন, ‘এটা কোনো যুদ্ধবিরতি না। শ্রীনগর শহরের এয়ার ডিফেন্স ইউনিটগুলো এখন গুলি ছুঁড়েছে’।

তার এই পোস্ট ও ভিডিও ঘিরে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছে। তার এই পোস্টটি শ্রীনগরে রাতে ড্রোন অনুপ্রবেশের সম্ভাব্য ঘটনা এবং তার জবাবে ভারতীয় এয়ার ডিফেন্স বাহিনীর প্রতিক্রিয়া বলে ধারণা করা হচ্ছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: