শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে হামলা করল ভারত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৫, ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানে হামলা করল ভারত
পাকিস্তানে হামলা করল ভারত

কয়েক দিনের উত্তেজনার পর পাকিস্তানে হামলা করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে এ হামলা চালানো হয়। আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদ, কোটলি ও ভাওয়ালপুর এলাকায় এ হামলা চালানো হয়। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর ডন’র।

এ হামলাকে কাপুরুষিত উল্লেখ করে রাত ১টায় আইএসপিআর’র ডিজি (মহাপরিচালক) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, বুধবারের শুরুতে (রাত ১২টার কিছুটা পর) ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ভাওয়ালপুরের সুবহানাল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফফরবাদ- এই তিন জায়গায় বিমান হামলা করেছে। ভারতের বিমান ঘাঁটি থেকে এই লজ্জাজনক ও কাপুরুষিত হামলা  চালানো হয়েছে। পাকিস্তান এর জবাব দেবে। কোনভোবেই এ হামলাকারীকে ছেড়ে দেওয়া হবে না।

এদিকে, বার্তাসংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। দেশটি জানিয়েছে তাদের সামরিক বাহিনী আজাদ কাম্মিরসহ পাকিস্তানের নয়টি জায়গায় মিসাইল ছুড়েছে।

ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

প্রস্তুত পাকিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের সঙ্গে যেকোন সময় সংঘাত হতে পারে। এ জন্য প্রস্তুত রয়েছেন তারা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আইএসআই সদর দপ্তর পরিদর্শন করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন খাজা আসিফ।

প্রসঙ্গত, ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগাওয়ে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটন নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। পাকিস্তান অভিযোগ অস্বীকার করে আসছে। এ নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। কয়েক দিন ধরে উভয় দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হচ্ছিল।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: