শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানি দূতের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানি দূতের
পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানি দূতের

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা বেড়েই চলেছে।  রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি হুঁশিয়ারি দিয়ে বলছেন, যদি ভারত পাকিস্তানে হামলা চালায় অথবা সিন্ধু নদের পানির সরবরাহে বাধা দেয়, তবে ইসলামাবাদ তার সামরিক শক্তির পুরোটা ব্যবহার করবে। এমনকি, পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথও বেছে নেবে।

শনিবার (৩ মে) রুশ সম্প্রচারমাধ্যম আরটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

পাকিস্তানের রাষ্ট্রদূত জানান, ভারতের পক্ষ থেকে পাকিস্তানে সামরিক হামলার পরিকল্পনার বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে।

তিনি বলেন, ফাঁস হওয়া কিছু নথিতে দেখা গেছে, পাকিস্তানের নির্দিষ্ট কিছু এলাকায় হামলার সিদ্ধান্ত নিয়েছে ভারত।  এতে আমাদের মনে হচ্ছে হামলা আসন্ন।  এমনটি হলে আমরা আমাদের সম্পূর্ণ শক্তি- সাধারণ এবং পারমাণবিক উভয়ই ব্যবহার করবো।

ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের বিষয়ের জামালি বলেন, নিম্ন অববাহিকায় পানির প্রবাহ আটকে দেওয়া, দিক পরিবর্তন কিংবা আত্মসাৎ করার যে কোনো চেষ্টাই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য।  আমরা পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবো।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোকেই দায়ী করেছে। যদিও পাকিস্তান এতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: