শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুনযুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুনযুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত
পুনযুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে।

পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক নিহত হয়েছেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেন। কিন্তু এই দাবির বিষয়েও কোনও কথা বলেননি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

তিনি বলেন, লাহোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার কথা অস্বীকার করেছে। এই বিমান হামলার পর মাত্র ৩৬ ঘণ্টা পার হয়েছে মাত্র। অভিযানের বিস্তারিত জানাবেন না। এবং আরও বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে হবে।

পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, ভারতের হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলার তথ্য ঘোষণা করার প্রয়োজন হবে না। বরং পুরো বিশ্ব এই হামলার খবর নিজ থেকেই জানতে পারবে।

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান বৃহস্পতিবার রাতভর এবং সকালে ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ দেশের ১৫টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। এসব হামলায় ভারতে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতে পাকিস্তানের সম্ভাব্য পাল্টা হামলার বিষয়ে এমন মন্তব্য করেছেন তিনি। ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় ১৫টি শহরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বৃহস্পতিবার নয়াদিল্লি যে দাবি করেছে, তা প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের এই সেনা কর্মকর্তা। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: