শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভোরের আকাশ প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও
আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব পড়েছে ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকাতেও। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, আফগানিস্তানের বাঘলান থেকে প্রায় ১৬৪ কিলোমিটার পূর্বে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। প্রথমে ৬.৪ মাত্রার ভূমিকম্পের কথা জানালেও পরে সংশোধন করে ৫.৬ মাত্রা নির্ধারণ করা হয়।

অন্যদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তথ্য অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভারতীয় সময় বুধবার ভোর ৪টা ৪৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের জেরে দিল্লি ও এনসিআর এলাকায় কম্পন অনুভূতের খবর মিলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বহু বাসিন্দা জানিয়েছেন, তারা ভোরের দিকে কম্পন টের পেয়েছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এদিকে, বুধবার সকালেই তাজিকিস্তানে ৫.৮ মাত্রার একটি পৃথক ভূমিকম্প আঘাত হেনেছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে দেশটিতে এটি তৃতীয় উল্লেখযোগ্য ভূমিকম্প। আফগানিস্তান, কিরগিস্তানেও এই কম্পনের প্রভাব অনুভূত হয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়াজুড়ে সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্পের খবর মিলেছে। কয়েকদিন আগেই মিয়ানমারে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প, যাতে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে তিব্বত ও বিকেলে নেপালেও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এছাড়া, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আজ ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল মাইতুম শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পাহাড়ি ও জনবিরল এলাকায়। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য মেলেনি বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: