শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় এক দিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ মে ২০২৫, ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজায় এক দিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
গাজায় এক দিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এ নিয়ে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫২ হাজার ৫০০ জনে। 

রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এদিকে খাদ্য, পানি ও ওষুধ বহন করা অসংখ্য ট্রাক গাজার সীমান্তে আটকে আছে। গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি অবরোধে অনাহারে অন্তত ৫৭ ফিলিস্তিনির প্রাণ গেছে।

ইসরায়েলের অবরোধ নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ আরও তীব্র হচ্ছে। জাতিসংঘ ও মানবাধিকারকর্মীরা গাজার উপকূলীয় এলাকায় মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর জোর দাবি তুলেছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫২ হাজার ৪৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১৮ হাজার ৩৬৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস বলছে, নিহত ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। তারা বলছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার নিখোঁজ মানুষকেও মৃত ধরা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: