শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধরা শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধরা শিক্ষার্থী
প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধরা শিক্ষার্থী

প্রেমিকাকে লুকিয়ে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢোকানোর সময় ধরা পড়েছেন এক যুবক। বড় একটি স্যুটকেস নিয়ে হোস্টেলে ঢোকার সময় ওই যুবককে আটকায় সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা। এরপর সেই স্যুটকেসের চেইন খুলতেই অবাক হয়ে যায় সবাই। কেননা স্যুটকেসের ভেতর লুকিয়ে ছিলেন এক তরুণী!

জানা গেছে, এই ঘটনা হরিয়ানার সোনিপত জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের। প্রেমিকাকে ছেলেদের হোস্টেলে নিয়ে যেতে চেয়েছিলেন ওই ছাত্র। কিন্তু নিরাপত্তার পেরিয়ে তা অসম্ভব ছিল। তাই মাথা খাটিয়ে উপায় বের করেন। স্যুটকেসে ভরে প্রেমিকাকে হোস্টেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। যেমন ভাবনা তেমন কাজ। প্রেমিকাকে স্যুটকেসে পুরে নিয়ে সোজা ঘরের দিকে যাচ্ছিলেন। কিন্তু তখনই ধরে নিরাপত্তাকর্মীরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তিন-চারজন নিরাপত্তাকর্মী ও অন্যান্য ছাত্ররা স্যুটকেসটি ঘিরে দাঁড়িয়ে আছেন। যার চেন খুলতেই দেখা যায় ভেতরে এক তরুণী কুঁকড়ে বসে আছেন। তবে মেয়েটি ওই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা তা এখনও জানা যায়নি।

এই ঘটনার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ছাত্ররা একটু দুষ্টুমি করেছে। এটা কোনো ব্যাপার না। ওই ছাত্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখনও জানা যায়নি। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ব্যবহারকারীদের অনেকে এ ঘটনাটি নিয়ে হাস্যরস করেছেন আবার অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: