শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

দক্ষিণ-মধ্য ভিয়েতনামে টানা ভারি বৃষ্টি, পাহাড়ি ধস ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ১২ জন নিখোঁজ রয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, গত অক্টোবরের শেষ দিক থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বর্ষণ চলছে। একের পর এক বন্যার ফলে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত এক সপ্তাহে ভিয়েতনামের মধ্যাঞ্চলের কিছু এলাকায় ১,৯০০ মিলিমিটারের (প্রায় ৭৪.৮ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলটি দেশের একটি গুরুত্বপূর্ণ কফি উৎপাদন এলাকা এবং দেশের জনপ্রিয় সমুদ্রসৈকতগুলোর আবাসস্থল। তবে প্রতি বছরই এটি ঝড়-বন্যার ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত।

১৬ নভেম্বর থেকে এখন পর্যন্ত যে ৯০ জন মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৬০ জনের বেশি কেন্দ্রীয় ডাক লাখ প্রদেশের পাহাড়ি এলাকায়।

সেখানে দশ হাজারেরও বেশি বাড়িঘর তলিয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

মৃত্যুবন্যাভিয়েতনাম

শেয়ার করুন: