শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কানাডায় ছুরিকাঘাতে ভারতীয় নাগরিক খুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৫, ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কানাডায় ছুরিকাঘাতে ভারতীয় নাগরিক খুন
কানাডায় ছুরিকাঘাতে ভারতীয় নাগরিক খুন

কানাডায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক ভারতীয় নাগরিক। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাস।

শনিবার (৫ এপ্রিল) সকালে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে এনডিটিভি। তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানা না গেলেও কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহতের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে তারা।

কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।

এদিকে তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানা না গেলেও কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, পুলিশ সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে।

ঘটনা প্রসঙ্গে কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে,  ক্ল্যারেন্স-রকল্যান্ডে একজন নিহত হয়েছেন এবং এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার কিছু আগে অটোয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে লালন্ডে স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে।

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা স্থানীয় একটি কমিউনিটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিবিড় যোগাযোগ রাখছি, যাতে শোকসন্তপ্ত আত্মীয়দের সম্ভাব্য সব সহায়তা প্রদান করা যায়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: