শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট-বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ মে ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট-বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান
ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট-বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান

কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর  দু’দেশের সেনাদের মধ্যে রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাঙ্কার। 

বুধবার (৩০ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পারমাণবিক শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন দাবি করলো পাকিস্তান।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্রের গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয় পাক বাহিনী।

নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানায়, পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্টসহ বেশ কয়েকটি বাঙ্কারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তার ভাষ্যমতে, ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উসকানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায়। এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নেয়। একইসঙ্গে ভারতীয় হুমকিকে পুরোপুরি প্রতিহত করে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, দ্রুত এবং পরিমাপিত পদক্ষেপ আগ্রাসনের মুখে পাকিস্তানের অপারেশনাল প্রস্তুতি প্রদর্শন করেছে বলেও জানায় সেনাবাহিনীর একাধিক সূত্র। এ ছাড়া পাকিস্তান সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: