শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড ইউনিভার্সিটির মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড ইউনিভার্সিটির মামলা
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড ইউনিভার্সিটির মামলা

বিদেশি শিক্ষার্থীদের ভর্তি অনুমোদন বাতিল করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিদ্যাপীঠ হার্ভার্ড ইউনিভার্সিটি। শুক্রবার (২৩ মে) বোস্টনে এ মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মামলায় হার্ভার্ড বলেছে, বিদেশি শিক্ষার্থী ভিসা কর্মসূচির অধিকার বাতিল করে ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে আইন লঙ্ঘন করেছে। কলমের এক খোঁচায় সরকার আমাদের শিক্ষার্থীদের এক-চতুর্থাংশ বাদ দিতে চেয়েছে, যাদের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও কর্মকাণ্ডে বড় ভূমিকা রয়েছে।

এর আগে ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) শিক্ষার্থী ভিসা কর্মসূচির আওতায় হার্ভার্ডের সার্টিফিকেশন বাতিল করে। এই কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আসে।

প্রশাসনের অভিযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইহুদি-বিরোধিতা ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি এবং ভর্তি ও নিয়োগ প্রক্রিয়ায় কোনো সংস্কার আনেনি। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

বর্তমানে হার্ভার্ডে ৬ হাজার ৮০০ বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন, যা ২০২৫ শিক্ষাবর্ষের মোট ভর্তির প্রায় ২৭ শতাংশ। হঠাৎ করে এই শিক্ষার্থীদের বের করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে হস্তক্ষেপ চেয়েছে বিশ্ববিদ্যালয়।

হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গারবার এক চিঠিতে বলেন, “এই বেআইনি ও অযৌক্তিক পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। সরকার বারবার আমাদের একাডেমিক স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, কারণ আমরা মাথানত করিনি।”

শুধু হার্ভার্ড নয়, আরও কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে ট্রাম্প প্রশাসন অভিযোগ তুলেছে, যেখানে মত প্রকাশের স্বাধীনতায় বৈষম্য চলছে এবং সংস্কারের দাবি জানানো হয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: