শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সেনাবাহিনীর জবাব শুরু হয়েছে: আইএসপিআর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তান সেনাবাহিনীর জবাব শুরু হয়েছে: আইএসপিআর প্রধান
পাকিস্তান সেনাবাহিনীর জবাব শুরু হয়েছে: আইএসপিআর প্রধান

পাকিস্তানের সেনাবাহিনী ভারতের আগ্রাসনের জবাব দিতে শুরু করেছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বুধবার (৭ মে) সকালে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পাক আইএসপিআরের মহাপরিচালক বলেন, গভীর রাতে ভারতীয় বিমান বাহিনীর হামলায় পাকিস্তানের বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় এখন পর্যন্ত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৩৩ জন আহত হয়েছেন।

তিনি বলেন, শুধু পূর্ব আহমদপুর এলাকায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি কন্যাশিশুও রয়েছে। মুজাফফরাবাদে বিলাল মসজিদ লক্ষ্যবস্তু করা হলে একটি শিশু আহত হয় এবং মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়। কোটলিতে আব্বাস মসজিদ এবং মুরিদকেতে আরও একটি মসজিদে হামলা চালানো হয়, যেখানে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

ভারতের এ ধরনের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।  ভারতের এ ভিত্তিহীন আগ্রাসনের জবাবে ইতোমধ্যে দৃঢ় ও সমন্বিত প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী।  

এদিকে, সকালেই এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভারতীয় বাহিনীও পাল্টা ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে এ বিবৃতিতে।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: