কোন দেশে কত শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার নির্বাহী ক্ষমতা ব্যবহার করে ৯০টির বেশি দেশ থেকে আমেরিকায় আমদানি করা পণ্যের ওপর ১০ থেকে ৪১% পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে ট্রাম্পের নতুন শুল্কহার এ রকম-
+১০ শতাংশ শুল্ক : ব্রাজিল, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যুক্তরাজ্য এবং নির্বাহী আদেশে তালিকাভুক্ত নয় এমন অন্যান্য সব দেশ।
১৫ শতাংশ শুল্ক : আফগানিস্তান, অ্যাঙ্গোলা, বলিভিয়া, বতসোয়ানা, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, আইভরি কোস্ট, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ইকুয়েডর, নিরক্ষীয় গিনি, ফিজি, ঘানা, গায়ানা, আইসল্যান্ড, ইসরায়েল, জাপান, জর্ডান, লেসোথো, লিচেনস্টাইন, মাদাগাস্কার, মালাউই, মরিশাস, মোজাম্বিক, নামিবিয়া, নাউরু, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, নরওয়ে, পাপুয়া নিউ গিনি, দক্ষিণ কোরিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, উগান্ডা, ভানুয়াতু, ভেনিজুয়েলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে। ১৮ শতাংশ- নিকারাগুয়া।
১৯ শতাংশ শুল্ক : কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন।
২০ শতাংশ শুল্ক : বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনাম।
২৫ শতাংশ শুল্ক : ব্রুনাই, ভারত, কাজাখস্তান, মলদোভা, তিউনিসিয়া।
৩০ শতাংশ শুল্ক : আলজেরিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা।
এভাবে ৩৫ শতাংশ-ইরাক, সার্বিয়া। ৩৯ শতাংশ- সুইজারল্যান্ড। ৪০ শতাংশ-লাওস, মিয়ানমার। ৪১ শতাংশ-সিরিয়া। এর বাইরে কিছু উল্লেখযোগ্য ব্যতিক্রম রয়েছে। কানাডা পহেলা অগাস্ট থেকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ৩৫ শতাংশ শুল্কের মুখোমুখি হচ্ছে। মেক্সিকোর ফেন্টানাইল ও গাড়ির ওপর ২৫ শতাংশ এবং ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে-যা ৯০ দিনের মধ্যে শুরু হবে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা পণ্য শূন্য থেকে প্রায় ১৫ শতাংশ শুল্ক আরোপের মুখোমুখি হচ্ছে। এই হার ৭ অগাস্ট থেকে কার্যকর করা শুরু হবে।
ব্রাজিল প্রথমে ভেবেছিল যে তারা তুলনামূলকভাবে কম, ১০ শতাংশ মার্কিন শুল্কের আওতায় পড়েছে। তবে আসলে তাদের শুল্কহার অনেক বেড়েছে।
গত বুধবারই ট্রাম্প ল্যাটিন আমেরিকার বৃহত্তম এই অর্থনীতির ওপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছেন। অন্যান্য দেশের মতো এই পদক্ষেপ বাণিজ্য সম্পর্কিত নয়, বরং এটি রাজনৈতিক।
ভোরের আকাশ/এসএইচ