শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের ৮ শহরে সব ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের ৮ শহরে সব ফ্লাইট বাতিল
ভারতের ৮ শহরে সব ফ্লাইট বাতিল

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখনো কমেনি। যার ফলে আজও পাকিস্তানের সীমান্তবর্তী ৮টি শহরের সব ফ্লাইট বাতিল করেছে ভারতের উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।

মঙ্গলবার (১৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো এয়ারলাইন্স মঙ্গলবার সাতটি সীমান্তবর্তী শহরে তাদের ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে। এই শহরগুলো হলো শ্রীনগর, জম্মু, আমৃতসর, চণ্ডীগড়, লেহ, জোধপুর এবং রাজকোট। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা জম্মু, লেহ, জোধপুর, আমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে ও তাদের দিকে যাওয়া ফ্লাইট বাতিল করেছে। ইন্ডিগোও জম্মু, আমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটের ফ্লাইট বাতিল করেছে।

এর আগে ভারত-পাকিস্তান সংঘর্ষের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দেয় ভারত সরকার, তবে সোমবার থেকই ওই সব বিমানবন্দরই আবার চালু করে দেওয়া হয়েছিল।

মূলত যেসব বিমানবন্দর সোমবার থেকে খুলে দেওয়া হয়েছিল, তার মধ্যেই রয়েছে সেইসব বিমানবন্দরও যেখানকার বিমান বাতিল করার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: