শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরান-ইসরাইল ইসুতে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরান-ইসরাইল ইসুতে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
ইরান-ইসরাইল ইসুতে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। শুক্রবার (২০ জুন) নিউইয়র্ক সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়, ইরান এই বৈঠকের অনুরোধ জানায়। দেশটির দাবি, ইসরাইলের ‘বেআইনি হামলায়’ যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত, এমন প্রমাণ দিন দিন স্পষ্ট হচ্ছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।

ইরানের অনুরোধে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান এবং আলজেরিয়া। তারা এই আক্রমণের আন্তর্জাতিক প্রতিক্রিয়া জানাতে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করে।

বিশ্লেষকরা বলছেন, বৈঠকে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে কিনা তা এখনো অনিশ্চিত। তবে এতে অন্তত কূটনৈতিক স্তরে একটি স্পষ্ট বার্তা যেতে পারে।

এর আগে গত শুক্রবার (১৩ জুন) ইরানের বিরুদ্ধে ইসরাইল হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। এর পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/জাআ

ইরান-ইসরাইলনিরাপত্তা পরিষদ

শেয়ার করুন: