শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলায় নারী-শিশুসহ নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলায় নারী-শিশুসহ নিহত ২২
জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলায় নারী-শিশুসহ নিহত ২২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও প্রায় ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলার মধ্যে জাতিসংঘ পরিচালিত একটি চিকিৎসা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যেখানে নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এরফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, বুধবার ভোর থেকে হওয়া হামলায় গাজায় কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর আল জাজিরাকে জানানোর পর রাতভর গাজায় ইসরায়েলি হামলায় আরও বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে ইউএনআরডব্লিউএ-এর একটি চিকিৎসা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ইসরায়েলের নিন্দা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার ফলে ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে বেশ কয়েকজন নিহতের মৃতদেহ পুড়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করেছে এবং দাবি করেছে যে হামাস সদস্যরা ক্লিনিকের ভেতরে সন্ত্রাসী কাজ করছিল। তবে তারা কোনো প্রমাণ দিতে পারেনি।

আইডিএফের একটি সামরিক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, হামাসের জাবালিয়া ব্যাটালিয়ন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য ভবনটি ব্যবহার করেছিল। তাই সেখানে হামলা করতে বাধ্য হয় তারা।

হামাস তাদের পক্ষ থেকে ইসরায়েলি দাবিগুলোকে ‘অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য স্পষ্ট মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে। পাল্টা বিবৃতিতে বলেছে, এই অপরাধ ফ্যাসিবাদী নেতানিয়াহু সরকারের সমস্ত মানবিক, আন্তর্জাতিক আইন এবং নিয়মের প্রতি অবজ্ঞাকে প্রতিফলিত করে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: