শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান আনুষ্ঠানিকভাবে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন।  দলটির নাম ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’।  এ ঘোষণার মধ্য দিয়ে সরাসরি রাজনীতিতে প্রবেশ করলেন এই সাংবাদিক ও সমাজকর্মী।

মঙ্গলবার (১৫ জুলাই) করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেহাম নতুন দলের ঘোষণা দেন।  তিনি জানান, এ দল হবে সাধারণ মানুষের কণ্ঠস্বর এবং শাসক শ্রেণির জবাবদিহি নিশ্চিত করাই হবে তাদের প্রধান লক্ষ্য।

রেহাম বলেন, 'এটা কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি আন্দোলন—যা জনগণের সেবা নিশ্চিত করতে চায়।' তিনি আরও বলেন, '২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমি যে পাকিস্তান দেখেছি, সেখানে আজও বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসার অভাব রয়েছে।  এটি আর মেনে নেওয়া যায় না।'

প্রাক্তন স্বামীর প্রতি ইঙ্গিত করে রেহাম বলেন, 'আমি এর আগে একজন ব্যক্তির জন্য একটি দলে যোগ দিয়েছিলাম।  কিন্তু এবার নিজের শর্তে, নিজের জায়গায় দাঁড়িয়ে আমি এই উদ্যোগ নিয়েছি।'

তিনি স্পষ্ট করেন, তার দল ক্ষমতার জন্য প্রতিযোগিতায় নামেনি, বরং জনগণের বাস্তব চাহিদা ও পরিবর্তনের জন্য এই দল গঠিত হয়েছে।

তিনি আরো বলেন, 'সংসদে জনগণের প্রকৃত প্রতিফলন থাকা উচিত।  প্রতিটি শ্রেণির প্রতিনিধি সেই শ্রেণি থেকেই আসা প্রয়োজন।'

রেহাম পাকিস্তানের বংশানুক্রমিক রাজনীতিরও তীব্র সমালোচনা করেন।  বলেন, 'এখনকার সংসদে মাত্র পাঁচটি পরিবার আধিপত্য বিস্তার করে আছে।  আমাদের দল কোনো প্রভাবশালীর আশীর্বাদ নিয়ে তৈরি হয়নি।  কেউ চারটি আসন থেকে প্রার্থী হবে না।  আমরা রাজনীতিকে ব্যক্তিগত সাম্রাজ্য তৈরির হাতিয়ার বানাতে চাই না।'

দলের ঘোষণা অনুযায়ী, ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’ সংবিধানিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিগগিরই দলের ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনের একদম শেষে রেহাম খান বলেন, 'আমি এসেছি, যেন সব দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের জায়গা নিতে পারি।'

ভোরের আকাশ/জাআ

পাকিস্তান রিপাবলিক পার্টিইমরান খান

শেয়ার করুন: