শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এশিয়ার তিন দেশ সফর করবেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ৮:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
এশিয়ার তিন দেশ সফর করবেন শি জিনপিং
এশিয়ার তিন দেশ সফর করবেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফরে যাচ্ছেন, যা হবে তার চলতি বছরের প্রথম বিদেশ সফর। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্যে, চীন তার ঘনিষ্ঠ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে এই কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

বার্তাসংস্থাটি জানিয়েছে, শি জিনপিং ১৪ থেকে ১৫ এপ্রিল ভিয়েতনাম সফর করবেন এবং এরপর ১৫ থেকে ১৮ এপ্রিল মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন।

এর আগে, সর্বশেষ ৯ বছর আগে শি জিনপিং কম্বোডিয়া এবং ১২ বছর আগে মালয়েশিয়া সফর করেন। তবে ভিয়েতনাম সফর করেছিলেন মাত্র কয়েক মাস আগে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর চীনের পণ্যের ওপর ১৪৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে, যার ফলে চীন দ্রুত অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ শুরু করেছে, বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের শিকার হয়েছে।

কম্বোডিয়া (৪৯%), ভিয়েতনাম (৪৬%) এবং মালয়েশিয়া (২৪%)—এই তিন দেশই ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে শুল্কের ভার কমানোর আশায়। কিন্তু চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক আলোচনায় চীন কিছুটা বিচ্ছিন্ন। এ অবস্থায় শি জিনপিংয়ের এই তিন দেশের সফরকে একটি ব্যতিক্রমধর্মী কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: