শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভিয়েতনামের দিয়েন বিয়েনে বন্যায় মৃত্যু-নিখোঁজ ১৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় প্রদেশ দিয়েন বিয়েনে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু ও নিখোঁজ হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

শুক্রবার (১ জুলাই) তিয়েন ফংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘণ্টার তুমুল বৃষ্টির পর বৃহস্পতিবার রাতে নিচু এলাকার অনেক বাড়িঘর প্লাবিত হয়, প্রদেশের পাহাড়ি অনেক এলাকায় দেখা দেয় হঠাৎ বন্যা ও ভূমিধস।

এসব ঘটনায় সব মিলিয়ে ১৪ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে তারা।

বন্যার কারণে দিয়েন বিয়েনের অনেক অংশে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে প্রাদেশিক গণকমিটির এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হাং পু শি গ্রামে কাদার ধসে দুই শিশু চাপা পড়েছে, উদ্ধারকারীরা এখন পর্যন্ত তাদের মরদেহ খুঁজে পায়নি, বলা হয়েছে ওই বিবৃতিতে।

প্রদেশটিতে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

নিখোঁজমৃত্যুবন্যাভিয়েতনাম

শেয়ার করুন: