প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট

নেপালে টানা বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তার পদত্যাগের পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল-ও পদত্যাগ করেছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তবে পাউডেলের পদত্যাগ বিষয়ে এখন পর্যন্ত এমন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি নেপালের প্রেসিডেন্টের কার্যালয়।
এর আগে, ছাত্র-জনতার বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার সকাল থেকে কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছিল। ছাত্ররা তার বাসভবনে আগুন ধরিয়ে দেন।
এ সময় নেপালের প্রেসিডেন্টের বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশটির একের পর এক নেতা-মন্ত্রীর বাড়িতেও অগ্নিসংযোগের খবর আসতে থাকে। ফলে চাপের মুখে নতিস্বীকার করতে হয় কেপি শর্মা ওলিকে।
ইতোমধ্যেই রাজধানী কাঠমান্ডু থেকে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে নিরাপদ গন্তব্যের দিকে রওনা দিয়েছেন তিনি। তবে তিনি কোন দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তা এখনো স্পষ্ট নয়।
ভোরের আকাশ/এসএইচ