শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় ত্রাণবাহী ট্রাক উল্টে ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খাদ্যের অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের ওপর একটি ত্রাণবাহী ট্রাক উল্টে গিয়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (৬ আগস্ট) দিনের বিভিন্ন সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় পুরো গাজাজুড়ে আরও ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, ইসরায়েলি বাহিনীর চাপে ট্রাকটি একটি বিপদসংকুল পথ দিয়ে যেতে বাধ্য হয় এবং সেখানেই দুর্ঘটনাটি ঘটে। তবে নির্দিষ্ট স্থানটি এখনও জানা যায়নি।

এছাড়া বুধবার (৬ আগস্ট) গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ২৪ জন। এর মধ্যে রাফাহতে ত্রাণের জন্য অপেক্ষমাণ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়। নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় একটি পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারান এবং অন্তত ২০ জন আহত হন। গাজা শহরে ড্রোন হামলায় ছয় মাসের এক শিশু নিহত হয়েছে। একই শহরের আরও দুটি বাড়িতে হামলায় নিহত হয়েছেন অন্তত আটজন।

বার্তাসংস্থা আনাদোলুর তথ্যমতে, গাজায় চলমান অবরোধের মধ্যে মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল গত মার্চ থেকে প্রবেশপথগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় খাদ্য ও ত্রাণ প্রবেশে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে।

সরকারি হিসাব বলছে, ২৭ জুলাই থেকে এ পর্যন্ত মাত্র ৮৪৩টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পেরেছে, যেখানে প্রতিদিন প্রয়োজন প্রায় ৬ হাজার ট্রাক। ফলে ২৪ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান বলছে, ২৭ মে থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র-চালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে অন্তত ১ হাজার ৫৬৮ জন নিহত এবং ১১ হাজার ২৩০ জন আহত হয়েছেন। গাজা কর্তৃপক্ষ ইসরায়েলকে ত্রাণকে “ক্ষুধার্ত মানুষের জন্য মৃত্যুকূপে” পরিণত করার অভিযোগ এনেছে। তাদের দাবি, জনগণকে ইচ্ছাকৃতভাবে অনিরাপদ ও ধ্বংসপ্রাপ্ত রাস্তায় ত্রাণ নিতে বাধ্য করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬১ হাজার ১০০ ছাড়িয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

ইসরায়েল সেনাত্রাণবাহী ট্রাক

শেয়ার করুন: