শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২১ মে) ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ জাদুঘরের বাইরে তাদের গুলি করে হত্যা করা হয়। বৃহস্পতিবার (২২ মে) আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম বলেছেন, ‘জাদুঘরের কাছে এক হামলায় কর্মীদের ‘অর্থহীনভাবে (সেন্সলেসলি) হত্যা করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং আরও তথ্য শেয়ার করার জন্য কাজ করছি।’ ক্রিস্টি নয়েম আরও বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।’

জাদুঘরটিতে অনুষ্ঠানের আয়োজন করা আমেরিকান ইহুদি কমিটি জানিয়েছে, অনুষ্ঠানস্থলের বাইরে একটি অকথ্য সহিংসতা ঘটেছে বলে তারা বিধ্বস্ত।

সংস্থাটি আরও জানিয়েছে, এই মুহূর্তে, ঠিক কী ঘটেছে সে সম্পর্কে পুলিশের কাছ থেকে আরও তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি। এখন আমাদের মনোযোগ ও মন ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন এবং ঘটনার বিস্তারিত জানতে কাজ করছেন।

ওয়াশিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: