শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

শারীরিক অবসাদজনিত হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রোববার দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নিজের ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে হঠাৎ অস্বস্তি বোধ করেন। পরে সেই অনুষ্ঠান থেকে আগেভাগেই চলে যান তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির নেতা হিসেবে মাহাথির মোহাম্মদ দুই দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তার হৃদরোগে আক্রান্ত হওয়ার পুরোনো ইতিহাস রয়েছে। এছাড়া কয়েকবার বাইপাস সার্জারি করিয়েছেন তিনি।

গত কয়েক বছরে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। সর্বশেষ গত বছরের অক্টোবরে শ্বাসযন্ত্রের সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

বিবৃতিতে মাহাথির মোহাম্মদের কার্যালয় বলেছে, ক্লান্তিজনিত সমস্যায় সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে তিনি বিশ্রামে আছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যার মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে বিবৃতিতে প্রত্যাশা করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার নিজেই গাড়ি চালিয়ে জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে গিয়েছিলেন মাহাথির মোহাম্মদ। একই স্থানে আগের দিন তার স্ত্রী হাসমাহ মোহাম্মদ আলির ৯৯তম জন্মদিনও উদযাপন করা হয়। তিনি সেখানে এক ঘণ্টা সাইকেল চালানোর পর ক্লান্তি বোধ করেন। গত বৃহস্পতিবার মাহাথিরের ১০০তম জন্মদিন ছিল।

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মাহাথির মোহাম্মদ। 

ভোরের আকাশ/আজাসা

মাহাথির মোহাম্মদহাসপাতালে ভর্তি

শেয়ার করুন: