শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন ট্রাম্পের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিক ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, হোয়াইট হাউসে তার বাবার দ্বিতীয় মেয়াদ শেষ হলে তিনি বা ট্রাম্প পরিবারের অন্য কোনো সদস্য প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মূলত ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এরিক ট্রাম্প তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

যেখানে এরিক ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে- হোয়াইট হাউসে তার বাবার দ্বিতীয় মেয়াদ শেষ হলে তিনি অথবা ট্রাম্প পরিবারের অন্য কেউ রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

ট্রাম্প অর্গানাইজেশনের সহ-নির্বাহী সহ-সভাপতি এরিক বলেছেন, যদি তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করার সিদ্ধান্ত নেন তবে হোয়াইট হাউসে যাওয়ার পথ সহজ হবে।

এরিক ট্রাম্প বলেন, আমি যদি আমার বাবার পথ অনুসরণ করতে চাই, তাহলে হোয়াইট হাউসে যাওয়ার পথ আমার জন্য খুব কঠিন হবে না। তবে বড় প্রশ্ন হলো—আমি কি সত্যিই এই পথে হাঁটতে চাই? আমার সন্তানদেরও কি আমি একই রকম কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে দিতে চাই, যা আমি গত দশকে পেরিয়েছি? যদি এর উত্তর হয় “হ্যাঁ”, তাহলে রাজনীতিতে প্রবেশ আমার জন্য সহজ হবে।

তিনি আরও বলেন, আমি জানি, শুধু আমি না আমাদের পরিবারের অন্য সদস্যরাও এই পথ বেছে নিতে পারেন।

উল্লেখ্য, ট্রাম্প পরিবারের আরও দুই সদস্য-ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ইভাঙ্কা ট্রাম্প ইতোমধ্যে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে এতদিন পারিবারিক ব্যবসা পরিচালনায় মনোযোগী ছিলেন এরিক। যদিও তার সাম্প্রতিক বক্তব্য থেকে স্পষ্ট—রাজনীতি থেকে তিনি পুরোপুরি দূরে ছিলেন না।

ভোরের আকাশ/এসএইচ

প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতাট্রাম্প পুত্রএরিক ট্রাম্পডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন: