শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বে প্রথম এআই মন্ত্রী আলবেনিয়ার ‘দিয়েল্লা’

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিন দিন বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-এর দাপট। কিন্তু এ বার বিশ্বের প্রথম দেশ হিসেবে একটি এআইচালিত মন্ত্রী বানিয়ে দিলো আলবেনিয়া। বিশ্বজুড়ে এটিই প্রথম কোনো মন্ত্রিসভার সদস্য, যার কোনো শারীরিক অস্তিত্ব নেই।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রমা তার মন্ত্রিসভায় এই ডিজিটাল মন্ত্রীর নাম ঘোষণা করেছেন। সরকারি ক্রয় বা টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি কমাতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

নতুন এই এআই মন্ত্রীর নাম রাখা হয়েছে দিয়েল্লা। আলবেনীয় ভাষার শব্দ ‘দিয়েল্লা’-এর বাংলা অর্থ সূর্য। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মন্ত্রীসভার বৈঠকে সভার সদস্যদের সঙ্গে দিয়েল্লার পরিচয় করিয়ে দেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বলেন, এখন থেকে আলবেনিয়ার বিভিন্ন সরকারি প্রকল্পে কোনো বেসরকারি সংস্থা কাজ করলে সেটির দরপত্র থেকে শুরু করে সরকারি ক্রয় ও ব্যয়ের ওপর নজরদারি করবেন দিয়েল্লা। এটিই হবে তার প্রধান কাজ এবং দায়িত্ব। এখন থেকে আলবেনিয়ার দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে দায়িত্বশীল থাকবেন দিয়েল্লা।

দক্ষিণপূর্ব ইউরোপের ২৮ লাখ মানুষ অধ্যুষিত দেশ আলবেনিয়ায় দীর্ঘদিন ধরে ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদের জন্য চেষ্টা করছে। কিন্তু ইইউ সদস্যপদ প্রাপ্তির পথে পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি। এই সমস্যাটিকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না দেশটি।

গত মে মাসের নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছেন বামপন্থি এদি রামা। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বিবিসিকে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তার প্রধান এবং একমাত্র লক্ষ্য দুর্নীতি নিয়ন্ত্রণ। কারণ আগামী ২০২৭ সালের মধ্যে ইইউর সদস্যপদ লাভের লক্ষ্য নিয়েছে দেশটির সরকার।  

তিনি বলেন, ‘দিয়েল্লার একামাত্র চাহিদা হলো চার্জ পূর্ণ থাকার মতো বিদ্যুৎ। এটা ছাড়া তার আর কোনো চাহিদা নেই, ফলে সে নিজে কখনও দুর্নীতিতে জড়াবে না। দিয়েল্লার নজরদারিতে প্রতিটি দরপত্র শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে। সরকারি ক্রয় কিংবা ব্যয় সংক্রান্ত তথ্যে কোনো গোঁজামিল থাকলে দিয়েল্লা তা সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারবে। আমার বিশ্বাস সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’

তবে তার এই ধারণার সঙ্গে একমত নন আলবেনিয়ার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা। আলবেনিয়ার পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা গাজমেন্দ বারধি এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘গত ১৫ বছর ধরে আমরা এদি রামা’র অনেক ভাঁড়ামোপূর্ণ কাজকর্ম দেখেছি। এসবের মধ্যে সর্বশেষটি হলো এই এআই মন্ত্রী।’

আলবেনীয় গণমাধ্যম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, প্রশাসনিক ক্ষমতা পরিচালনায় আলবেনিয়া সরকারের চিন্তাভাবনা ও প্রয়োগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটেছে।  যেহেতু প্রযুক্তিকে কেবল একটি হাতিয়ার হিসেবে নয়, বরং শাসন ব্যবস্থার সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ভোরের আকাশ/মো.আ.

আলবেনিয়াএআইচালিত মন্ত্রীএআই

শেয়ার করুন: