শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে সক্রিয় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ জুলাই ২০২৫, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিশ্বের শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থাগুলোর একটি যুক্তরাষ্ট্র-নির্মিত ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’-এর প্রথম মোতায়েন শুরু হয়েছে সৌদি আরবে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে আরবি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আশরাক আল-আওসাতের বরাত দিয়ে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।

স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম ‘থাড’।  এটিই একমাত্র মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতেও সক্ষম। 

প্রতিবেদন মতে, সৌদি আরবে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচি অনুসরণ করে জেদ্দা প্রদেশের বিমান প্রতিরক্ষা বাহিনী গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের উদ্বোধন করা হয়।  

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং কৌশলগত এলাকাগুলোকে রক্ষা করা। 

এদিকে নিউজউইক জানিয়েছে, ইসরাইলি সরকারের ব্যবহার করা থাড সিস্টেমটি প্রায়শই অধিকৃত অঞ্চলের দিকে ছোড়া ইরান ও ইয়েমেনের ‘প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা’ ঠেকাতে ব্যর্থ হয়েছে।

এছাড়াও ইসরাইলকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে নিজেদের সাম্প্রতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র তার বিশ্বব্যাপী থাড ক্ষেপণাস্ত্রের প্রায় ২০ শতাংশ রিজার্ভ ব্যবহার করেছে বলেও জানায় নিউজউইক। 

ভোরের আকাশ/জাআ

থাডক্ষেপণাস্ত্রবিধ্বংসীসৌদি আরব

শেয়ার করুন: